এলো স্পার্ক ৪ লাইট

৯ জানুয়ারি, ২০২০ ২০:১৪  
ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশও এলো টেকনো স্পার্ক ৪ লাইট।  বড় স্ক্রিন ও দীর্ঘস্থায়ী ব্যাটারির এই স্মার্টফোনটি দেশের বাজারে ছাড়লো ট্রানশান বাংলাদেশ লিমিটেড। ফোর জি স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫২ ইঞ্চি ডট নচ স্ক্রিন। ফোনটিতে হরাইজন ফুল ভিউ অভিজ্ঞতা দিতে রয়েছে ৮৯.৫ শতাংশ অনুপাতের ডিসপ্লে। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ডুয়াল ফ্ল্যাশলাইট। এছাড়াও রয়েছে লেয়ার্স এআই বিউটি ফিচার, বোকেহ ইফেক্ট এবং এআই পোর্ট্রেট মোড। পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে রয়েছে শক্তিশালী এ২২ কোয়াড-কোর প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, যা বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। এটিতে ব্যবহৃত হয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।